কুমিল্লায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ ৩জনকে গলা কেটে হত্যা

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি ====================
কুমিল্লার হোমনায় ঘরের ভেতর প্রবাসীর স্ত্রী সন্তান ও তার ভাইয়ের সন্তানসহ ৩জনকে গলা কেটে হত্যা করা হয়েছে।
হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মনিপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী(৩২), তার ৪বছরের ছেলে হোসাইন ও তার ভাই আবদুস সাত্তারের ছেলের ৫বছরের জোবায়ের।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয়রা জহিরুল ইসামের পরিবোরের কোনো সাঁড়াশব্দ না পেয়ে তাদের খোঁজ নেন। এক পর্যায়ে জানালা দিয়ে ঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে তারা পুলিশে খবর দেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানিয়েছেন, কে বা কারা তাদের গলা কেটে হত্যা করে। বসত ঘরের তিন কক্ষে তিনটি লাশ রেখে চলে যায়। সেগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। সংবাদ প্রকাশঃ ১৭-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন