ঝিনাইদহ শৈলকুপায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই বিএনপির কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি:=================
ঝিনাইদহের শৈলকুপায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও ইউনিয়ন বিএনপির কার্যালয় পুড়ে গেছে। রোববার গভীর রাতে উপজেলার কাজীপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে বাজারের মুদি দোকানি সেলিমের দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরোপুরি পুড়ে যায় সেলিমের মুদি দোকান, রওশন জামানের সার ও কীটনাশকের গুদাম এবং ইউনিয়ন বিএনপির কার্যালয়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রওশন জামান জানান, আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। আমার দোকানের ঔষুধ, সার সব পুড়ে গেছে। আমার প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। সংবাদ প্রকাশঃ ০৩-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন