কুমিল্লায় শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বানিজ্যমেলা

সিটিভি নিউজ।। এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই।তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ১ জানুয়ারী ২০২৫খ্রিঃ কুমিল্লা টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালী কুমিল্লা মহানগরী প্রদক্ষিণ করে। পরে কুমিল্লা ষ্টেশন ক্লাব মাঠে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব উপলক্ষে মাসব্যাপী শিল্প ও বানিজ্যমেলা মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমীরুল কায়সার। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াসিন,কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার আমীর কাজী দ্বীন মোহাম্মদ,কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবু রায়হান ও মেলার ব্যবস্থাপনা পরিচালক মোঃ বিল্লাল হোসেন সহ আরো অনেকে। সংবাদ প্রকাশঃ ০১-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন