বড় আলমপুরে ২২ পরিবারের পাশে অধ্যাপক মামুন, দিলেন আর্থিক সহায়তা আদর্শ সদর উপজেলা কে নতুন করে সাজাতে চাই,

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ============
কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড় আলমপুর এলাকায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক ব্যক্তিত্ব অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। এলাকার ২২টি পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দিয়েছেন তিনি।
সম্প্রতি আয়োজিত এ সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আক্তার হোসেন মনু।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর স্থানীয় ৬ নং ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান, সেক্রেটারি মাহবুবুর রহমান, বায়তুলমাল সম্পাদক মু. ফারুক, শাকিল, সায়েম, রিয়াদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সহায়তা বিতরণের সময় একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ারে বসে অধ্যাপক মামুনের কাছ থেকে আর্থিক অনুদান গ্রহণ করতে দেখা যায়। এ উদ্যোগে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়।
অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেন, ‘আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন, তাহলে আমার আদর্শ সদর উপজেলায় কোনো অসহায় মানুষ অভাব-অনটনে পড়ে থাকবে না।’
তিনি আরও বলেন, ‘জীবনের সবটুকু সময় মানুষের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেছি। বাকি জীবনটাও সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে কাটিয়ে দিতে চাই।’ আমার পাশে থাকলে
আদর্শ সদর উপজেলা কে নতুন করে সাজিয়ে তুলবো ইনশাআল্লাহ।
স্থানীয়দের মতে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের ইতিবাচক দৃষ্টান্ত। সংবাদ প্রকাশঃ ০৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=