ঝিনাইদহে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি-=============
‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী সমবায় মেলার আয়োজন করা হয়।
রোববার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী সমবায় মেলার উদ্বোধন করা হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। এ সময় আরও বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, সমবায় ব্যাংকের সভাপতি জাহিদুজ্জামান মনা, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন এবং সদর উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা নাসরিনসহ অন্যান্য অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে সমবায় সমিতিগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। তাই সমবায় কার্যক্রমকে আরও জনমুখী ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিনিধি-
ঝিনাইদহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। রোববার (৮ নভেম্বর) সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ অভিযান প্ররিচালোনা করা হয়।
অভিযানকালে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন পিকুল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন নেতাকর্মীরা।

চিকিৎসাকেন্দ্রিক নয়, প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: এস এম জিয়াউদ্দিন হায়দার
নিজস্ব প্রতিনিধি-
দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসাকেন্দ্রিক থেকে প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।
রোববার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সারাদেশে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ইউনিয়ন পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রতিটি সেন্টারের অধীনে তিনটি করে সুস্বাস্থ্যের হাব তৈরি করা হবে। এসব কেন্দ্রের মাধ্যমে গ্রামের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি জানান, সারাদেশে স্বাস্থ্য খাতে নতুন অবকাঠামো ও হাসপাতাল ভবন নির্মাণের কাজ চলছে। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও উন্নত হবে।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোস্তাফিজুর রহমানসহ চিকিৎসরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন