চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের উদ্বোধন

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা: সংবাদদাতা জানান -=======
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শ্রীপুর গ্রাম থেকে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে শ্রীপুর ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: তৌহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা সম্ভব হবে। এ কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাজী মুজিবুর রহমান।

প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সহযোগিতার আওতায় আনার উদ্যোগ প্রশংসনীয়। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে তালিকাভুক্ত করতে হবে।

সভাপতির বক্তব্যে মো: হুমায়ুন কবির বলেন, ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সফল করতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব যেন না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিঠু, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম মোস্তফা, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মারুফ, শ্রীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক এনাম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, শ্রীপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. ভুলু, শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম মিয়া ও তথ্য সংগ্রহকারী সুপারভাইজার মো: আব্দুল্লাহ আল মামুন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মহরম, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহসান হাবিব ও মো: আবাদ মিয়া, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন, খলিলুর রহমান, আব্দুল কাদের সুমনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ২৬-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন