সীতাকুণ্ড,জঙ্গল সলিমপুর পরিদর্শনে ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ সংবাদদাতা জানান ==================
২৫ নভেম্বর ২০২৬ ইং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি জঙ্গল সলিমপুরের আলীনগর ও ছিন্নমূলসহ বিভিন্ন এলাকা, পুলিশ ক্যাম্প এবং এলাকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় এবং উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিআইজি মহোদয় এলাকার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জঙ্গল সলিমপুরে নতুন করে কোনো সন্ত্রাসী আস্তানা গড়ে তুলতে বা অপরাধীদের আশ্রয় নিতে দেওয়া হবে না। চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম ও যৌথ টহল জোরদার করা হয়েছে।
এ সময় অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৬-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=