বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী খোকন মেম্বারের উঠান বৈঠক, উন্নয়ন ও জনসেবার নানা প্রত্যাশা

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন নিজস্ব প্রতিবেদক: =================
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ০৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে নির্বাচনী তৎপরতা ও জনসংযোগ জোরদার করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খোকন মেম্বার। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময়, এলাকার সমস্যা-সম্ভাবনা তুলে ধরা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে ২০ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে এক উঠান বৈঠক।
মোঃ ইঞ্জি. সুলতান আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে গ্রামের যুবসমাজ, প্রবীণ মুরব্বি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রার্থীর সরাসরি যোগাযোগ ও ভাববিনিময়ের এক আন্তরিক পরিবেশ তৈরি হয়।
বৈঠকে স্থানীয় জনদুর্ভোগ, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং নাগরিক সেবার নানা বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং ইউনিয়ন পরিষদের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান এলাকাবাসী।
এ সময় গ্রামবাসীরা তাদের দীর্ঘদিনের সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খোকন মেম্বার মনোযোগ দিয়ে সবার বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে কাজ করার আশ্বাস দেন।
বৈঠকে বিশেষ অতিথি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির, মাওলানা নুরুল ইসলাম, মোঃ সুলতান আহমেদ সুমন ভূঁইয়া, মাওলানা মিজানুর রহমান, শফিকুল রহমান মাস্টার, জনাব আব্দুল অহিদ এবং একেএম সালাহউদ্দিন খাঁনসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
বক্তারা বলেন, পীরযাত্রাপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক সেবা নিশ্চিত করতে দায়িত্বশীল, অভিজ্ঞ ও জনসম্পৃক্ত নেতৃত্বের প্রয়োজন। এ সময় তারা আসন্ন নির্বাচনে মোঃ খোকন মেম্বারের পক্ষে সমর্থন জানিয়ে তাঁকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
উঠান বৈঠকটি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শ্রীপুর গ্রামে স্থানীয় মানুষের প্রত্যাশা, উন্নয়ন ভাবনা ও নির্বাচনী আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। সংবাদ প্রকাশঃ ২৩-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন