নাঙ্গলকোট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রাথমিক পর্যায়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট ( কুমিল্লা) সংবাদদাতা ==============কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে প্রাথমিক পর্যায়ের বৃত্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঁচটি ক্লাসের পরীক্ষা গ্রহণ করা হয়। সকাল ১০ ঘটিকা হতে ১২ ঘটিকা পর্যন্ত ২ ঘণ্টা সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট এ আর সরকারি উচ্চ বিদ্যালয়সহ আটটি কেন্দ্রে ২ হাজার ৬শত পরীক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক সফি উল্লাহ দুলাল বলেন, ২০১৪ সাল থেকে নাঙ্গলকোট উপজেলা কিন্ডারগার্টেন
এসোসিয়েশনের আয়োজনে প্রাথমিক পর্যায়ের বৃত্তি পরীক্ষা পরিচালনা করে আসছে। অন্যান্য বছরের ন্যায় এভারও সুষ্ঠু ও সুন্দর ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা কিন্ডারগার্টেন
এসোসিয়েশনের অর্থ সম্পাদক মিজানুর রহমান বলেন, নাঙ্গলকোট এ আর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়সহ আটটি কেন্দ্রে ২ হাজার ৬শত পরীক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করেন।
নাঙ্গলকোট উপজেলা কিন্ডারগার্টেন
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সুষ্ঠু ও সুন্দর ভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠান সহযোগীতা করার জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সংবাদ প্রকাশঃ ২০-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=