জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জমিদার কিশোরীলাল রায় চৌধুরীর ১৭৮তম জন্মবার্ষিকী

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ ====================
ঢাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা শিক্ষানুরাগী কিশোরীলাল রায় চৌধুরীর ১৭৮তম জন্মবার্ষিকী। তিনি ১৮৪৮ সালের ১৯ নভেম্বর মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
বর্তমানে হাজারো শিক্ষার্থী স্বপ্ন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু এই প্রতিষ্ঠানটির দীর্ঘ ইতিহাস, প্রতিষ্ঠার পেছনের অবদান এবং যাঁদের হাত ধরে আজকের এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, তাঁদের অনেকের নামই হয়তো আমরা যথাযথভাবে স্মরণ করি না।
১৮৫৮ সালে দীননাথ সেন, প্রভাতীচরণ রায়, অনাথবন্ধু মল্লিক ও ব্রজসুন্দর কৈত্রের উদ্যোগে ঢাকায় ‘ব্রাহ্ম স্কুল’ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৮৭২ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘জগন্নাথ স্কুল’ রাখা হয়। বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী তাঁর পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠানটির নাম জগন্নাথ স্কুল রাখেন।
সময়ের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানটি আরও বিস্তৃত হয়। ১৮৮৪ সালে এটি দ্বিতীয় শ্রেণির কলেজে এবং ১৯০৮ সালে প্রথম শ্রেণির কলেজে উন্নীত হয়। ১৯৭৫ সালে স্নাতক ও স্নাতকোত্তর কার্যক্রম চালু হয়। পরবর্তীতে ২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫’ পাসের মাধ্যমে জগন্নাথ কলেজ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অনুমোদন লাভ করে। সংবাদ প্রকাশঃ ২০-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন