মনোহরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সিটিভি নিউজ।। আবদুর রহিম, মনোহরগঞ্জ (কুমিল্লা)প্রতিনিধি ================
কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলার বিভিন্ন কলেজ ও মাদরাসা থেকে ২০২৬ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী (৩৪) জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা করে আর্থিক প্রাইজমানি প্রদান করা হয়।শনিবার (৭নভেম্বর)সংগঠনটির মনোহরগঞ্জ উপজেলা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত জাহান। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের এই সাফল্য তোমাদের দীর্ঘ কঠোর পরিশ্রমের সুফল। তবে এটি জীবনের কেবল একটি প্রাথমিক ধাপ। সামনে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে জীবনের বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, গুণীজন ও মেধাবীদের সম্মান জানালে সমাজে নতুন গুণী মানুষের জন্ম হয়। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে (৩৪) জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এটি শিক্ষার্থীদের মাদকসহ অন্যান্য খারাপ আসক্তি থেকে দূরে রাখতে সাহায্য করবে।মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাদরাসা টিচার্স ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মাওলানা অধ্যাপক ড. মোহম্মদ উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. মো. আবদুল হান্নান, লাকসাম মডেল কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহের, শাহপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন, মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী,মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ মো,আবদুল মতিন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপদেষ্টা অধ্যাপক আশরাফুজ্জামান মোল্লা ও আবদুল খালেক মোল্লা, সহসভাপতি এস এম মুনসুর ও সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, সাংবাদিক মজিবুর রহমান দুলাল,সাংবাদিক পারুক আল শাহারা, কার্য নির্বাহী সদস্য শওকত হোসেন বিপ্লব, সাংবাদিক আবুল খায়ের, জাহাঙ্গীর আলম মিয়াজি।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়ালেখায় আরও বেশি উৎসাহিত করতে এবং তাদের অনন্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ প্রতিবছরের মতো এবারও এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আনন্দঘন এই আয়োজনে স্থানীয় শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৭-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=