চৌদ্দগ্রামে আল-ক্বলম মাদ্রাসার হাফেজ হওয়ায় ১৬ শিক্ষার্থীকে পাগড়ি ও সম্মাননা প্রদান

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা: সংবাদদাতা জানান============
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আল-ক্বলম নূরানী হাফেজিয়া (এতিমখানা) ও আলিম মাদ্রাসা কমপ্লেক্সের ১৬ শিক্ষার্থী পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করায় তাদের পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ জন ছাত্র ও একজন ছাত্রী। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ, পাগড়ি প্রদান ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হযরত মাওলানা মো. জয়নাল আবেদীন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষে হিফজুল কোরআন সম্পন্ন করা শিক্ষার্থীরা হলেন হাফেজ মো. সাফওয়ান, আবদুল মোতালেব আদিল, মো. মাসুদ রানা, মো. আরাফাত, মো. জিহাদ বিন হালিম, মো. নাঈমুল ইসলাম নিরব, মো. ইমরান হোসেন, মো. আবু রায়হান, মো. সাইমুন হোসেন, কাজী সালমান, আবদুল আল সাইমুম, মো. শরীফুল ইসলাম, আবদুল আল সিফাত, মো. আরাফাত হোসেন মাহিন, মো. মাহাদি ইসলাম নাহাব এবং হাফেজা মোসা. মাইমুনা আক্তার।
এ ছাড়া হিফজ শুনানিতে অংশ নেন হাফেজ ফারুক হাসান রিমন, হাফেজ খালেদ সাইফুল্লাহ আরাফ, হাফেজ আশিকুর রহমান, হাফেজ কামরুল হাসান নিরব, হাফেজ ফাহাদ হোসেন ও হাফেজ জায়েদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকার কেরানীগঞ্জের আব্দুল কাইয়ুম দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা আব্দুর রশিদ, গালফ ট্রাভেলসের পরিচালক আনোয়ারুল কবির (রাসেল), জে.এম.আই গ্রুপের সিনিয়র কর্মকর্তা আব্দুস সালাম এবং মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা গিয়াস উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=