বুড়িচং পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজে পাসের হার ৯৭.৪২

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ============
কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে বুড়িচং উপজেলার পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯৭.৪২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩৩ জন শিক্ষার্থী। এ বছর কলেজ থেকে মোট ৩৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৪০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে এবং অকৃতকার্য হয়েছে ৯ জন। বিজ্ঞান বিভাগে ১২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ২৪ জন।
জিপিএ ৫ পেয়েছে। মানবিক বিভাগে ১২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১১৭জন পাসসহ ৭ জন জিপিএ ৫ পেয়েছে ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১০২ জন পাসসহ ২ জন জিপিএ ৫ পেয়েছে। কলেজের অধ্যক্ষ মো. আবু ইউসুফ বলেন, এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাই আনন্দিত। কলেজের এ অর্জন ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে অনুপ্রেরণা জোগাবে। সংবাদ প্রকাশঃ ০২-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=