সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে রামু ক্যান্টনমেন্ট স্কুল-কলেজের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =================
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শুক্রবার (৩০ অক্টোবর) সংসদ সদস্যের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম, ভাইস প্রিন্সিপাল সাহারুল মোস্তফা এবং সিনিয়র শিক্ষক মুবিনুল ইসলাম অপু উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, পারস্পরিক সৌহার্দ্য ও সৌজন্য বিনিময়ের পাশাপাশি আসন্ন শীতকালীন মৌসুমে একটি গেট-টুগেদার আয়োজনের বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রতিষ্ঠানের সব ফ্যাকাল্টি সদস্যকে নিয়ে একটি মিলনমেলার আয়োজন করার আগ্রহ প্রকাশ করেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

সংসদ সদস্যের এ প্রস্তাবকে আন্তরিকভাবে স্বাগত জানান প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম। প্রস্তাবটি বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ৩১-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন