ব্রাহ্মণপাড়া শিদলাই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুম আজাদের ব্যাপক গণসংযোগ ও কুশল বিনিময়

সিটিভি নিউজ।। বসির নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ২ নং শিদলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে তৎপর রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল কাইয়ুম আজাদ। এরই ধারাবাহিকতায় শুক্রবার ( ৩০ অক্টোবর) বিকেলে তিনি শিদলাই বাজারে এক গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার বিকেলে তিনি শিদলাই বাজারের বিভিন্ন অলিগলি, দোকানপাট এবং বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় ব্যবসায়ী, তরুণ সমাজ ও সাধারণ পথচারীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে তাঁর সাথে একাত্নতা প্রকাশ করেন এবং তাঁকে শুভেচ্ছা জানান। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল কাইয়ুম আজাদ এলাকার শান্তি, শৃঙ্খলা এবং আধুনিক শিদলাই ইউনিয়ন গঠনে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, “জনগণের সুখে-দুঃখে অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও জনগণের অধিকার ও সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।” বাজারের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই গণসংযোগটি একটি জনস্রোতে রূপ নেয়। সংবাদ প্রকাশঃ ৩১-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=