কুমিল্লায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

সিটিভি নিউজ24।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।।।
নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৬’।
আজ আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, কুমিল্লা মহানগর যুবদলের সদস্যসচিব রোমান হাসান, ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল বিন জলিলসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
কর্মসূচির মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন কুমিল্লা গড়ে তুলতে মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।