উদীচী কুমিল্লা জেলা সংসদের উদ্যোগে পালিত হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

সিটিভি নিউজ24 ।। কুমিল্লা প্রতিনিধি: জানান—-
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ও মানবিক সংগঠন বিবেকের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু ও ব্যারিস্টার সৈয়দ অপূর্ব ইসলাম।
উদীচী কুমিল্লা জেলা সংসদের সাধারণ সম্পাদক কাকলি দত্তের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বক্তব্য দেন লেখক ও গবেষক আসানুল কবীর, নাট্যগুরু শাহজাহান চৌধুরী, অভিবাদন সম্পাদক ও সাবেক প্রেসক্লাব সভাপতি আবুল হাসানাত বাবুল, ইতিহাসবিদ ও গবেষক গোলাম ফারুক, পাঞ্জেরী প্রকাশনীর বিভাগীয় বিক্রয় কর্মকর্তা আতাউর রহমান, ফেবার ক্যাস্টলের কো-অর্ডিনেটর তানজিলা হক, সচেতন রাজনৈতিক ফোরামের সমন্বয়ক ডা. শাহ মোহাম্মদ সেলিম এবং রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি ও উদীচী কুমিল্লা জেলা সংসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক কালচারাল অফিসার বীর মুক্তিযোদ্ধা বশির উল আনোয়ার, ওস্তাদ অভিজিৎ সিনহা মিঠু, সাংবাদিক সৈয়দ মাহমুদ পারভেজ, বেস্ট হোল্ডিং অ্যান্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার মো. ইমরান সরকার, পেয়ার আহমেদ ভূঁইয়া টুটুল, নিখিল চন্দ্র সাহা, অধ্যাপক রাহুল তরুণ, নৃত্য প্রশিক্ষক জাহিদ হাসান মামুন, কবি আব্দুল কাইয়ুম, সাংবাদিক জসিম উদ্দিন অসীম, সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মকর্তা মো. মাসুদ আলম, কুমিল্লা কালচারাল সোসাইটির শাহেদুল আলম পলাশ, দি মিরর টুডের সহসম্পাদক হোসেন মাহমুদ এবং সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুলসহ অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী কুমিল্লা জেলা সংসদের সভাপতি শেখ ফরিদ আহমেদ।
বক্তারা তাঁদের বক্তব্যে উদীচী শিল্পীগোষ্ঠীর অসাম্প্রদায়িক চেতনা, সংগ্রামী ভূমিকা ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরেন। তাঁরা সমাজ পরিবর্তনে সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরে উদীচীর দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন।
গুণীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিবেকের সভাপতি মো. ইউসুফ মোল্লা টিপুকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য প্রখ্যাত সংগীতশিল্পী ওস্তাদ গুরুদাস ভট্টাচার্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ব্যারিস্টার সৈয়দ অপূর্ব ইসলামকে বিশেষ সম্মাননা স্মারক এবং সফল সাংস্কৃতিক সংগঠক হিসেবে উদীচী কুমিল্লা জেলা সংসদের সভাপতি শেখ ফরিদ আহমেদকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়, এছাড়া সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য বেস্ট হোল্ডিং অ্যান্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইঞ্জিনিয়ার মো. ইমরান সরকার এবং পাঞ্জেরী প্রকাশনীর বিভাগীয় বিক্রয় কর্মকর্তা আতাউর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ ছাড়া উদীচী কুমিল্লা জেলা সংসদের কার্যকরী সদস্য হোসেন মাহমুদকে বর্ষসেরা সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ
সম্মাননা প্রদান শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে সংগীত ও নৃত্য পরিবেশন করেন উদীচী কুমিল্লা জেলা সংসদের শিল্পীরা। তাঁদের মধ্যে ছিলেন রত্না সাহা, আলপনা দাস, বন্যা দে, নিহারিকা দাস, বিনা সাহা, মিতা ভৌমিক, লোপা শর্মা, সোনিয়া সাহা শান্তা, শিবানী ভৌমিক, মন্দিরা, আতাউর রহমান, সুমি বড়ুয়া, মৌমিতা সাহা, সঞ্চিতা দাস, ঝিলিক ঘোষ ও কাজল ঘোষসহ অন্যরা।
সংগীত পরিচালনায় ছিলেন রত্না সাহা ও আলপনা দাস এবং নৃত্য পরিচালনায় ছিলেন অভিজিৎ সাহা।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন উদীচী কুমিল্লা জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক শাম আল মামুন ও কোষাধ্যক্ষ রুমানা রুমি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হোসেন মাহমুদ।
সাংস্কৃতিক চর্চা, অসাম্প্রদায়িক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে একটি মানবিক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে উদীচী কুমিল্লা জেলা সংসদের এ আয়োজন শেষ হয়।