কুমিল্লা নাভানা হসপিটালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা: সংবাদদাতা জানান =================
কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ এর পরিচালনা পর্ষদের উদ্যোগে স্টাফদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর ম২০২৬ খ্রিঃ) সকালে কুমিল্লা মহানগরীর ঝাউতলায় জামান’স ওয়ালিদাহ প্যালেসে” কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ” এর ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,
সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন শিমুল,
ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান,মোঃ আব্দুল কাদের।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার বলেন,রোগীর সেবাতেই নিহিত রয়েছে জীবনের সত্যিকারের সুখ। জীবনে সুখ পাওয়ার জন্য আমরা সমগ্র জীবন সংগ্রাম করে চলছি। কিন্তু সত্যিকারের সুখ খুঁজে পাওয়া কঠিন। তবে চিকিৎসা পেশার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারী, ক্লিনার সকলেই রোগীকে সেবা প্রদানের মাধ্যমে সহজেই সে সুখ খুঁজে পেতে পারেন।চিকিৎসক,নার্স,আয়াসহ সবাইকেই রোগীদের সাথে ভালো ব্যবহার ও হাসি মুখে কথা বলতে হবে।

এসময় বক্তারা আরো বলেন, দেশ ও জাতির প্রতি একটা সেবার মনোভাব নিয়ে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। তাই চিকিৎসা পেশার সাথে যারাই জড়িত তাদের বুকের ভেতর যত কষ্টই থাক, হাসি মুখে রোগীকে সেবা দিতে হবে।

সভায় বর্তমান স্বাস্থ্যসেবা কার্যক্রম, সেবার মানোন্নয়ন,রোগীর অভিজ্ঞতা উন্নতকরণ এবং ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা স্বাস্থ্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, প্রযুক্তিনির্ভর সেবার প্রসার এবং মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করেন।
এসময় স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক, জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়, যা পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সংলাপের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করে। কুমিল্লা নাভানা হসপিটাল বিশ্বাস করে,উন্নত স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা নয় এটি আস্থা, মানবিকতা এবং ভবিষ্যতের প্রতি একটি দায়বদ্ধতা।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মাসুম বিল্লাহ। সংবাদ প্রকাশঃ ৩০-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন