মনোহরগঞ্জে জামায়াত ইসলামের বিক্ষোভ মিছিল

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি ===============
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এর প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মিছিলটি মনোহরগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরগন্জ উত্তর বাজার সিএনজি স্টেশন এসে শেষ হয়। এ সময় ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত সহিংসতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তারা ওই দিনের ঘটনাকে রাজনৈতিক ইতিহাসের একটি নৃশংস অধ্যায় হিসেবে উল্লেখ করে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ নুরুন্নবী।উপজেলা সেক্রেটারি মোঃ ফয়েজুর রহমানের পরিচালনায়
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন এলাকায় রাজনৈতিক সংঘাত ও সহিংসতার ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করেছে। ওই দিনের ঘটনার স্মরণে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। তাদের বক্তব্য রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধ করা জরুরি।

তারা আরও বলেন, অতীতের রাজনৈতিক সহিংসতার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির হাফেজ নুরুন্নবী, উপজেলা সহকারী সেক্রেটারি বাইশগাঁ ইউনিয়ন আমীর গাজী সাইফুল বারী তুহিন,,,,উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান ,,,, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মোহাম্মদ উল্লাহ উপজেলা কর্ম পরিষদ সদস্য রুহুলআমিন মোবাশ্বের,
মৈশাতুয়া ইউনিয়ন আমির মাও, মহিউদ্দিন,
সরসপুর ইউনিয়ন আমির মাওলানা মাকছুদুর রহমান খিলা ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রহিম,
উত্তর হাওলা ইউনিয়ন আমির মাওলানা মনিরুজ্জামান,
নাথেরপেটুয়া ইউনিয়ন আমির আব্দুল গোফরান ভূঁইয়া,
বিপুলারসার ইউনিয়ন আমির মোঃ জাকারিয়া ভূইঁয়া , উপজেলা শূরা ও কর্ম পরিষদের সদস্য মাষ্টার হুমায়ুন কবির সেলিম,
উপজেলা পূর্ব ছাত্র শিবিরের সভাপতি মীর হোসেন প্রমুখ, ।
সংবাদ প্রকাশঃ ২৯-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন