নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার,আটক ১

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান============নওগাঁয় পাচারকালে ২৪৫ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তিসহ মোস্তফা আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিসহ তাঁকে আটক করা হয়। সন্ধ্যায় বিজিবি-১৬ (নওগাঁ ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— পাচারের উদ্দেশ্যে এক ব্যক্তি মূল্যবান একটি কষ্টিপাথরের মূর্তি নিজের কাছে জমা রেখেছেন। খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টাস্কফোর্স নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোস্তফা আলীর কাছ থেকে ২৪৫ কেজি ওজনের বিশাল আকৃতির শিবলিঙ্গটি জব্দ এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, উদ্ধার করা শিবলিঙ্গ ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৯-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন