৭৫-এও অপ্রতিরোধ্য রজনীকান্ত

সিটিভি নিউজ@ মিডিয়া জগতঃ ‘জেলার ২’-এর রেকর্ড গড়া থিয়েট্রিকাল ওপেনিং কেউ একজন বলেছিলেন, “বয়সের খাতায় হব নাকো বন্দি।” তামিল সুপারস্টার রজনীকান্ত যেন সেই কথারই এক জ্বলন্ত উদাহরণ! বয়স—সে তো শুধু একটি সংখ্যা মাত্র; আসল শক্তি লুকিয়ে থাকে আত্মবিশ্বাস আর মন-মস্তিষ্কে।
গত ১৫ই অক্টোবর, ২০২৬ বিশ্বব্যাপী একযোগে তামিল, তেলেগু, হিন্দি এবং আইম্যাক্স (IMAX) ফরম্যাটে মুক্তি পেয়েছে ব্লকবাস্টার ‘জেলার’-এর দ্বিতীয় কিস্তি—‘জেলার ২’। আর মুক্তির শুরুতেই সিনেমাহলে যে তাণ্ডব শুরু হয়েছে, তা দেখার মতো! প্রথম দিনেই সিনেমাটি তার বাজেটের ২০০ কোটির অর্ধেক বিশ্বজুড়ে ১০০ কোটির তুলে ফেলতে সক্ষম হয়, আর মাত্র দুই দিনেই ছবিটির সম্পূর্ণ বাজেটের আয় তুলে নিয়ে তা দাঁড়িয়েছে ২০০ কোটি টাকারও বেশি।

পর্দার মহাধামাকা ও দর্শক উন্মাদনাঃ
সিনেমাটি সমালোচক ও সাধারণ দর্শক—উভয়ের কাছ থেকেই ইতিবাচক সাড়া পাচ্ছে। ৭৫ বছর বয়সেও স্ক্রিনে রজনীকান্তের যে আভা, সিগনেচার সোয়্যাগ (Swag) এবং আইকনিক টাইটেল কার্ড ভেসে ওঠার দৃশ্য—প্রেক্ষাগৃহে তা দেখে দর্শকেরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠছেন।
সিনেমার প্রথমার্ধের দ্রুত গতি, দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্স এবং দুর্দান্ত কমেডি টাইমিং দর্শকদের দারুণভাবে বিনোদিত করেছে। বিশেষ করে, পরিচালক নেলসন দিলীপ কুমারের শুট করা ‘টি-স্টল সিকোয়েন্স’ এবং বিরতির (Interval Block) দৃশ্যটিকে দর্শকেরা চলতি বছরের অন্যতম সেরা থিয়েট্রিকাল মোমেন্ট হিসেবে আখ্যা দিচ্ছেন। সেই সাথে অনিরুদ্ধ রবিচন্দরের থিম মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর প্রতি মুহূর্তে উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
শুধু রজনীকান্তই নন, সিনেমায় অন্য তারকাদের বিশেষ উপস্থিতি (Cameos)—বিশেষ করে ঋত্বিক রোশন সহ একাধিক চমকপ্রদ সারপ্রাইজ দর্শকদের বড়পর্দায় রোমাঞ্চিত করেছে।

কিছু সীমাবদ্ধতা ও দুর্বল দিক
তবে প্রশংসার জোয়ারের মাঝেও কিছু খুঁত থেকে যায়। দর্শকদের একটি বড় অংশের মতে, প্রথমার্ধ যতটা জাঁকজমকপূর্ণ ও তীক্ষ্ণ ছিল, বিরতীর পর দ্বিতীয়ার্ধের চিত্রনাট্য সেই তুলনায় কিছুটা ধীরগতির ও দুর্বল মনে হয়েছে।
বেশ কয়েকজন সমালোচকের মতে, গল্পটিতে প্রথম ‘জেলার’ সিনেমার সফল ফর্মুলাই নতুন করে ব্যবহারের চেষ্টা করা হয়েছে, যা কিছুটা অনুমেয় লেগেছে। এছাড়া এস. জে. সূর্য, মিঠুন চক্রবর্তী ও বিদ্যা বালান এর মতো শক্তিশালী অভিনয় শিল্পীদের খলনায়ক হিসেবে আনা হলেও চিত্রনাট্যে তাঁদের চরিত্র সঠিকভাবে ফুটিয়ে তোলার সুযোগ দেওয়া হয়নি।

“দর্শকদের পয়সা উসুল” বিনোদন
সব সীমাবদ্ধতা ছাপিয়ে দিনশেষে দর্শকরা ‘পয়সা উসুল’ করে’ই প্রেক্ষাগৃহ থেকে বের হচ্ছেন। রজনীকান্ত ও পুরো টিম দর্শকদের নিরাশ করেননি, বরং বিনোদনের সর্বোচ্চ ঢেলে দেওয়ার চেষ্টা করেছেন—যা ৯০ ভাগ সফল! আর তারই প্রমাণ মেলে দু’দিনে ২০০ কোটি টাকার ওই চোখ ধাঁধানো পরিসংখ্যানে।
এখন দেখার বিষয়, ‘জেলার ২’-এর এই বিজয়রথ শেষ পর্যন্ত কতদূর থামে। ঝড়ের তো সবে শুরু, এর শেষ কোথায় গিয়ে ঠেকে তা সময়ই বলে দেবে!

উপসংহারে বলা যায়, আপনি যদি লজিক বা গভীর গল্প না খুঁজে নির্ভেজাল ‘মাস এন্টারটেইনার’ এবং বড়পর্দায় রূপকথার মতো ‘রজনী-ম্যাজিক’ উপভোগ করতে চান, তবে ‘জেলার ২’ নিশ্চিতভাবেই আপনার জন্য এই সপ্তাহের সেরা থিয়েটার এক্সপেরিয়েন্স।
তথ্য সংগ্রহ: বলিউড হাঙ্গামা, HBO এবং টাইমস অব ইন্ডিয়া

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন