দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান: রাতেও ভ্রাম‍্যমান আদালত সচল; ২ জনের কারাদণ্ড

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/==============কুমিল্লার দেবীদ্বারে মাদক প্রতিরোধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। যখন যেখানে মাদক সেবনকারী ও বিক্রয়কারী সেখানেই পুলিশের হানা। ভ্রাম‍্যমান আদালত

​বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে এমনই এক মাদক সেবনকারীদের আড্ডায় হানা দেন নির্বাহী‍ ম‍্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অশোক বিক্রম চাকমা একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল উপস্থিতি হন।

অভিযানে মাদক সেবনের দায়ে আব্দুল জব্বার (২৩) ও ফয়জুল্লাহ হান্নান (২৭) নামে ২ মাদক সেবনকারীকে আটক করেন। এবং স্কেবাক্ষ‍্য প্রমানের ভিত্তিতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৬০ (ষাট) দিন করে অর্থাৎ ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নির্বাহী‍ ম‍্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অশোক বিক্রম চাকমা বলেন, য়েখানেই মাদক, কিশোর গ‍্যাংসহ অপরাধ, সেখানেই আমাদের অভিযান। দিনে হোক বা গভীর রাত হোক মাদক , কিশোর গ‍্যাংসহ সকল অপরাধ দমনে আমরা সব সময় প্রস্তত।

ছবির ক‍্যাপশনঃ দেবীদিবারে গভীর রাতে মাদক বিরোধী অভিযানে ভ্রাম‍্যমান আদালত ২ মাসের কারাদন্ড দেয়া ২ মাদকসেবী জব্বীর(৩) ও ফয়জুল্লহ (২৭)’র সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ১৫-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন