এখান থেকেই শিক্ষা ও জ্ঞানার্জনে তোমাদের সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে’- ইউএনও অশোক বিক্রম চাকমা

দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজে নবীণ বরণ
‘এখান থেকেই শিক্ষা ও জ্ঞানার্জনে তোমাদের সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে’- ইউএনও অশোক বিক্রম চাকমা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===================
দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ব বিদ‍্যালয় কলেজে নবীণ বরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ এবং নজরুল জয়ন্তী অনুষ্ঠানে জেলা পর্যায়ে কৃতি শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজে মিলনায়তনে ওই অনুষ্ঠান করা হয়।

কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী রেজওয়ানুল হক মূন্সীর সভাপতিত্বে এবং প্রভাষক ইসমাইল হোসেন ও জ্যোতি রানী সূত্রধরের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।

বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ‍্যক্ষ অধ‍্যাপক আবু তাহের সরকার, কলেজ পরিচালনা পর্ষদ সদস‍্য মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সাবেক চেয়ারমান‍্যান সাহাজ উদ্দিন সাজু, শামিম আহমেদ শামিম।

স্বাগতিক বক্তব‍্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম ভূঁইয়া। অন‍্যান‍্যের মধ‍্যে আলোচনায় অংশ নেন, সহযোগী অধ্যাপক রহিম বক্স চিশতী। শিক্ষার্থী জান্নাতুল নাঈমা, মারিয়া আক্তার, আয়শা সিদ্দিকা, ইশরাত জাহান উর্মিলা, নুশরাত জাহান ঋতু প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এ বিদ‍্যাপিঠ কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রী অর্জনের জায়গা না, এটি তোমাদের স্বপ্ন ছোঁয়ার আত্মপ্রত‍্যয়ী নারী হিসেবে নিজেকে গড়ে তোলার একটি স্বপ্নের আঙ্গীনা। এখান থেকেই শিক্ষা ও জ্ঞানার্জনে তোমাদেরকে- সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে।
তিনি গুনীজনদের উদাহরণ টেনে আরো বলেন, যেমন মাদার তেরেসা, বেগম রোকেয়ার অনুপ্রেরনায়, উৎসাহে নারী জাগরণে অভূতপূর্ব অবদান রেখেছেন, তাদের অনুকরণে তোমরা মা’য়ের ভূমিকায়, তোমরা নতুন প্রজন্ম হিসেবে, জাতিকে নতুন পথ দেখাবে।

অনুষ্ঠান শেষে বই ও পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজে নবীণ বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ও পুরস্কার বিতরণের ছবি। সংবাদ প্রকাশঃ ১৫-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন