বক্স অফিসে মহাপ্রলয়! ‘দৃশ্যম দ্য কনক্লুশন’’, কী এমন আছে ক্লাইম্যাক্সে?

সিটিভি নিউজ@ মিডিয়া জগতঃ সম-সাময়িক সময়ে আর কোন ছবি মুক্তি না পাওয়ায়, একাই বক্স অফিসে আয়ের রাজত্ব কায়েম করেছে ‘দৃশ্যম- (The Conclusion)। ছবিটি মুক্তির পর থেকেই একের পর এক আয়ের রেকর্ড গড়ে চলছে। ‘দৃশ্যম’ কিস্তির তৃতীয় তথা শেষ পর্বটি গত ২রা অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির আগে থেকেই ছবিটিকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। মুক্তির পর ক্রিটিকদের পাশাপাশি দর্শকদের কাছ থেকেও মিলেছে ভালো প্রতিক্রিয়া।
ছবিতে ফের বিজয় সালগাঁওকর চরিত্রে দেখা যায় অজয় দেবগণকে। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’।
‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ পরিচালনা করেছেন অভিষেক পাঠক। ছবিতে অজয় দেবগণের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জয়দীপ আহলাওয়াত। দু’জনের অভিনয়ই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ছবিতে তাঁদের মধ্যে টানটান লড়াইও নজর কেড়েছে।
বক্স অফিসের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার ‘দৃশ্যম ৩’ আয় করে ৬২ কোটি রুপী। শনিবার ছবির ঝুলিতে যোগ হয় আরও ৫৩.৫০ কোটি রুপী। এরপর রবিবারও দুর্দান্ত ব্যবসা করে ছবিটি, ওই দিন আয় হয় ৬১ কোটি রুপী।
Sacnilk-এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পঞ্চম দিনে অর্থাৎ মঙ্গলবার ‘দৃশ্যম ৩’ এখনও পর্যন্ত ১৭.১৩ কোটি টাকা আয় করেছে। ফলে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২১৪.৬৩ কোটি টাকা। অর্থাৎ মাত্র পাঁচ দিনেই ২০০ কোটির গণ্ডি পার করেছে অজয় দেবগণের দৃশ্যম।
মালয়ালম ছবির রিমেক হলেও, এবারের দৃশ্যম ছিল পুরোপুরি মূল দৃশ্যম গল্প থেকে আলাদা। যেখানে মূল ছবিতে দৃশ্যম-৩ নামকরণের মাধ্যমে আরেকটি পর্ব প্রকাশিত হওয়ার ইঙ্গিত রয়েছে, সেখানে পরিচালক অভিষেক পাঠক ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এ বিজয় সালগাওকার ও পুলিশের মধ্যে চলা চোরপুলিশ খেলা থামিয়ে দেন। যার কারণে ছবিটিতে ‘উপসংহার’ টানা হয়েছে।
দুটি ছবির গল্পের কেন্দ্রেই রয়েছে বিজয় নামের এক সাধারণ মানুষ, যে মেয়েকে ঘিরে ঘটে যাওয়া একটি অপরাধের পর নিজের উপস্থিত বুদ্ধির সাহায্যে পুলিশকে বারবার বিভ্রান্ত করতে সক্ষম হয়।
ছবির শুরুতে সেই বিজয় সালগাওকারের বিরুদ্ধে আবারও পুরানো মামলাকে জীবিত করা হয়। বরাবরের মত, এবারও পুলিশের নানা কৌশল আর হুমকি ধমকিকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে বিজয় ছিনিয়ে নেয় সালগাওকার পরিবার।
একজন পিতার ভবিষ্যত পরিকল্পনা আর সুক্ষ্ম-কৌশলের কাছে নাস্তানাবুদ হয় মামলার সাথে জড়িত থাকা পুরো ভিকটিমের পরিবার। এই সুক্ষ্ম কৌশলের কাছে শোষণীয়ভাবে পরাজিত হন শহরের একজন গুণী ব্যারিস্টার, যিনি তার ওকালতির জীবনে কোন মামলায় হারেন নি।
পরিশেষে, এই প্রতিবেদনে উল্লেখিত বক্স অফিসের আয়ের তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী ‘দৃশ্যম’ এর আয়ের রেকর্ড হলোঃ
• বিশ্বব্যাপী মোট (Worldwide Gross) আয়: প্রায় ৪৪৭ কোটি রুপি (৯ দিনে)।
• ভারতের অভ্যন্তরীণ নিট (India Net) আয়: প্রায় ২৮৬.৫০ কোটি রুপি।
• ভারতের মোট (India Gross) আয়: প্রায় ৩৪৩.৮০ কোটি রুপি।
• ওভারসিজ (Overseas) বা আন্তর্জাতিক বাজার থেকে আয়: প্রায় ১০৩ কোটি রুপি।
এটি অজয় দেবগণের ক্যারিয়ারের অন্যতম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে রেকর্ড গড়েছে।