মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল: ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তা পুরস্কৃত

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম সংবাদদাতা জানান===========কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সেপ্টেম্বর মাসের মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন ব্রাহ্মণপাড়া থানার কর্মকর্তা-কর্মচারীরা।
​পুলিশ সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলার মধ্যে ব্যাপক পরিমাণে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘বিশেষ পুরস্কার’ গ্রহণ করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন।
​একই মাসে জেলায় শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারীর পুরস্কার পেয়েছেন উপপরিদর্শক (এসআই) মোঃ আল-আমিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথ এবং এএসআই মোঃ নুর-আল-আহসান। সেপ্টেম্বর মাসে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২৩ শত ৫০ পিস ভারতীয় আতশবাজি বা বাজি, ৯৯ দশমিক ৫ কেজি গাজা, ১ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯০ লিটার তৈল, ৩১ বোতল বিয়ার, ১৪১ বোতল হুইস্কি এবং ৫০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করে।
​অন্যদিকে, গ্রেফতারি পরোয়ানা তামিলে সাফল্য দেওয়ায় পুরস্কৃত হয়েছেন এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী, এএসআই মোঃ কামরুজ্জামান এবং এএসআই মোঃ নুর-আল-আহসান। তারা যৌথভাবে সর্বমোট ৭৯টি গ্রেফতারি পরোয়ানা তামিল করেন।
​এছাড়া সামারি ট্রায়ালে ১১৫ জনকে সাজা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুরস্কৃত হয়েছেন এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই মোঃ নাছির উদ্দিন।
​এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং পরোয়ানা তামিলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জেলা পুলিশ কর্তৃক এই স্বীকৃতি আমাদের কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে। ব্রাহ্মণপাড়া উপজেলাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।” সংবাদ প্রকাশঃ ০৮-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন