মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। নিজস্ব সংবাদদাতাঃ- ============== ৭ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক অভিভাবক সমাবেশ ও মত’বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু সাইদ , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর থানার তদন্ত পুলিশ অফিসার মোঃ এনায়েত আলী , একাডেমি সুপার ভাইজার আমির হোসেন, মহেশপুর উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন পলাশ, মহেশপুর পৌর জামায়াত ইসলামী সভাপতি মোঃ নওফেল প্রমুখ। এছাড়াও একাধিক শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থী বক্তব্য রাখেন। এসময় অত্র বিদ্যালয়ের শত শত অভিভাবক ও শত শত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সহ সকল বক্তব্য দান কারিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। এসময় সন্তানদের প্রতি স্বদয় দৃষ্টি রাখার জন্য শিক্ষক / শিক্ষিকা সহ সকল অভিভাবকদের সচেতনতা হতে দিক নির্দেশনা দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষিকা ও মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোছাঃ নার্গিস সুলতানা দিপা। সংবাদ প্রকাশঃ ০৭-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=