আমার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে আমাকে সরিয়ে দিতে চায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির একটি গ্রুপ=এড কাজী নাজমুস সাদাত

সিটিভি নিউজ24।। কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত বলেছেন, আমার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে আমাকে সরিয়ে দিতে চায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির একটি গ্রুপ। সমবায়ী না হয়েও কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান হতে চায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান আমির। প্রকৃত সমবায়ীরা এটা মেনে নেবে না। তিনি আজ ৭ অক্টোবর ২০২৬ বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। তিনি আরো বলেন আমি যদি কোন দুর্নীতি করে থাকি তাহলে নিরপেক্ষ ভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আমি নিজেই আবেদন জানাই। তবে মিথ্যা অভিযোগ এনে কোন কিছু করলে তা মেনে নেওয়া হবে না । প্রয়োজনে উচ্চ আদালতে আইনের আশ্রয় নেয়া হবে। সাংবাদিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক। সিরাজুল হক বলেন আমার জানা মতো সমবায় ব্যাংকে কোন দুর্নীতি হয়নি এটি একটি ষড়যন্ত্র মাত্র। অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত একজন বিএনপি নেতা বিএনপির নিবেদিত প্রাণ । এ পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সংবাদ প্রকাশঃ ০৭-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=