মনোহরগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ

সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ ===========
কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে এ সনদ বিতরণ করা হয়। উপজেলার সরকারি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ মডেল মসজিদের খতিব মাওঃ হাবিবুল্লাহ, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন, ইসলামিক ফাউন্ডেশন মনোহরগঞ্জ উপজেলা পরিদর্শক মোঃ মোতাহের হোসেন প্রমুখ।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন জানান, দেশের ভবিষ্যত কর্ণধার শিশু-কিশোরদের মধ্যে লুকায়িত সুপ্ত প্রতিভা বিকশিত করা, শিশু-কিশোরদের চরিত্রবান ও ইসলামিক আদর্শে সুনাগরিক হিসেবে গড়ে তোলার মহান ব্রত নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি জানান কোমলমতি শিশু-কিশোরদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব ও ইসলামি ভাবাদর্শ গড়ে তোলা এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য। সংবাদ প্রকাশঃ ০৬-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন