আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এনায়েতপুর ইউনিয়নের জনগণ হবে আমার পরিবার

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:==============ইফফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র,জাতীয়তাবাদী কৃষকদলের মহাদেবপুর উপজেলা শাখার সহ-সভাপতি এবং ঐতিহ্যবাহী কালুশহর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. ইমরুল কায়েস সাজু বলেছেন,আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ৬নং এনায়েতপুর ইউনিয়নের জনগণ হবে আমার পরিবার। সুখে দুখে তাদের পাশে থেকে কাজ করবো। এছাড়া তিনি মাদক,বাল্যবিবাহ,সুদ ঘুষ বন্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি অত্র ইউনিয়নের উন্নয়নে রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, নাগরিকসেবা এবং তরুণদের সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা না হওয়ার আগ থেকেই এই তরুণ যুবক ইমরুল কায়েস সাজুকে নিয়ে ভোটাররা স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা প্রতিদিন বিভিন্ন হাট-বাজার,গ্রামে গ্রামে প্রচার প্রচারণায় ব্যস্ত। ভোটারদের একটিই কথা তারা এই শিক্ষিত তরুণ যুবক সাজুকে চেয়ারম্যান হিসেবে পেতে চায়।
ওই এলাকার ভোটার কোমল চন্দ্র সোমনাথ,মাসুদ রানা, রিপন সরকার, শিক্ষক অনুকূল মন্ডল, শিক্ষক রামেল সরদার, সুকুমার, আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম জানান, সাজুকে আমরা চেয়ারম্যান হিসেবে পেতে চাই। কারণ তিনি ছাত্র জীবন থেকেই সুখে দুঃখে আমাদের পাশে আছেন।
এনায়েতপুরের ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক মো.ইমরুল কায়েস সাজু দৈনিক আজকের বসুন্ধরাকে জানান,জনগণের মতামত, সহযোগিতা ও পরামর্শকে গুরুত্ব দিয়েই ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে চাই এবং দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার সংবাদ প্রকাশঃ ০৫-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন