মহাদেবপুরে স্বর্ণকার অলিপ দত্ত হত্যা মামলায় সন্দেহভাজন গ্রেপ্তার ১

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:=============নওগাঁর মহাদেবপুরে স্বর্ণকার অলিপ চন্দ্র দত্ত হত্যা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় রনি প্রামাণিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, রনি আন্তজেলা ডাকাত ও ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত এবং বিভিন্ন জেলায় ডাকাতি ও দস্যুতার ঘটনায় তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে আত্রাই থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও পাঁচটি ক্যাপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রনি প্রামাণিকের বাড়ি নাটোর সদর থানার উত্তর আলাইপুর এলাকায়। তার বাবার নাম আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলী। প্রাথমিক অনুসন্ধানে তার ব্যবহৃত ৩৩ থেকে ৩৪টি সিমকার্ডের তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে এসব সিম কীভাবে এবং কোন কোন কাজে ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে তদন্তের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
হত্যাকাণ্ডের পর অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্তে নামে পুলিশের একাধিক ইউনিট।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রতের নেতৃত্বে বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তদন্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা, ডিজিটাল তথ্য এবং বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে রনি প্রামাণিককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে পুলিশ।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর রাতে দোকান বন্ধ করে স্বর্ণালংকার নিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন স্বর্ণকার অলিপ দত্ত। রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানান,অলিপ দত্ত হত্যা মামলায় গ্রেপ্তার ব্যক্তির সংশ্লিষ্টতা যাচাই এবং ঘটনার অন্যান্য দিক খতিয়ে দেখছে তদন্তকারী দল। সংবাদ প্রকাশঃ ০৪-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন