কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সিটিভি নিউজ।। ৩৭ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে কুমিল্লায় কুমিল্লা জেলা প্রশাসন সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুমিল্লা জেলা শাখার আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর সকালে কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ের মিলোনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও উন্নয়ন মিজ সুলতানা রাজিয়া। আজ ১লা অক্টোবর রোজঃ বৃহস্পতিবার ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে “The Age of Longevity: Rethinking Systems for Longer Lives” বাংলায়ঃ “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”। এই প্রতিপাদ্য বিষয়ের উপর কুমিল্লায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণহিত সুসংঘ কুমিল্লা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আমীর হোসেন তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক
বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার।