ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে কালীগঞ্জে পৌর মার্কেট উদ্বোধন

সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিবেদক: ===================
ঝিনাইদহের কালীগঞ্জে শহরের যানজট নিরসন ও ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে পৌর মার্কেটের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের মিনি স্টেডিয়ামের পূর্ব পাশে মার্কেটটির নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম ও ইলিয়াস রহমান মিঠু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, বিএনপি নেতা শামসুর রহমান, সাবেক ছাত্রনেতা জহির হোসেন মোহনসহ রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে রাশেদ খাঁন বলেন, পৌর মার্কেট চালু হলে ফুটপাতের ব্যবসায়ীরা স্থায়ীভাবে ব্যবসার সুযোগ পাবেন এবং শহরের যানজট ও সড়কের ওপর চাপ কমবে। একই সঙ্গে পৌরসভার রাজস্ব আয়ও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, মার্কেট নির্মাণের জন্য কালীগঞ্জ পৌরসভা বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে ৫ দশমিক ৭০ একর জমি বরাদ্দ নিয়েছে। পরিকল্পিত ও আধুনিকভাবে মার্কেটটি নির্মাণ করা হলে এটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্রে পরিণত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন রাশেদ খাঁন। তিনি বলেন, বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের সংকটের পাশাপাশি সাম্প্রতিক কিছু ব্যবস্থাপনাগত সমস্যাও রয়েছে। লোডশেডিংয়ে সাধারণ মানুষের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানিতে আমদানিনির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুৎ সম্প্রসারণ ও নতুন টার্মিনাল স্থাপনের মাধ্যমে ধীরে ধীরে সংকট কাটিয়ে ওঠার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। সংবাদ প্রকাশঃ ২৪-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন