বাল্যবিবাহ,শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা গড়ার ঘোষণা ধামইরহাটকে

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান =========== বাল্যবিবাহ,শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা গড়ার ঘোষণা নওগাঁর ধামইরহাট উপজেলাকে।
শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার আলো থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয়, সে বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শপথগ্রহণ করানো হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুুপুরে ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও ওয়ার্ল্ড ভিশন এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় নানান আয়োজনের মাধ্যমে অঙ্গীকার ও গ্রপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ হাসান, ওয়ার্ল্ড ভিশনের নর্দান বাংলাদেশ ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর রাজু ইউলিয়াম রোজারিও, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, এপি ম্যানেজার লাবলু খান প্রমুখ। সংবাদ প্রকাশঃ ১৬-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=