জনসচেতনতা বৃদ্ধিতে কুমিল্লা তথ্য অফিসের উঠান বৈঠক

সিটিভি নিউজ।। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি কর্মসূচির আওতায় এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উপজেলার চরচারুয়া মুন্সি বাড়ি মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মাদক, গুজব, নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধ এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

দাউদকান্দি উপজেলার ফিল্ড সুপারভাইজার মো: আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বিশেষ বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক আশেকুর রহমান। এ ছাড়া আরও বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা মডেল মসজিদের খতিব মো: ইসমাইল আহমেদ।

সভায় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলো সমাজকে পঙ্গু করে দিচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যেকোনো ধরণের গুজব ও নাশকতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। একই সাথে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের লক্ষ্য ও উন্নয়নমূলক কাজগুলো সফল করতে সর্বস্তরের জনসাধারনের সক্রিয় সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন।
উক্ত উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ৩০-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন