নদীপথে পাচারের সময় ২০ হাজার ইয়াবা উদ্ধার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==================
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী নদীপথে পাচারের চেষ্টা ব্যর্থ করে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক অভিযানে এ ইয়াবা উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে ক্যারেঙ্গাঘোনা এলাকায় অবস্থান নেয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিয়ানমার থেকে এক ব্যক্তি একটি পোটলা হাতে নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় ওই ব্যক্তি হাতে থাকা কালো পোটলাটি ফেলে নিকটবর্তী তুলাতলী গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো একটি খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী দুটি প্যাকেটে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও পলাতক চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সংবাদ প্রকাশঃ ১১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন