একটি পরিবারের লোভে ১৭ বছর দেশ জুলুম-নির্যাতনের মধ্যে ছিল’— রাশেদা বেগম হীরা এমপি

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন: সংবাদদাতা জানান ============
“একটি পরিবারের লোভে ১৭ বছর বাংলাদেশের মানুষ জুলুম-নির্যাতনের মধ্যে ছিল। উন্নয়নের নামে লুটপাট, ব্যাংক খাত থেকে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার এবং অবৈধভাবে সম্পদের পাহাড় গড়া হয়েছে। অটোপাস ও প্রশ্নফাঁসের মাধ্যমে প্রকৃত মেধাবীদের ধ্বংস করা হয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের কারণে দেশের মানুষ শান্তিতে থাকতে পারেনি।”

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তদারকি নিয়ে উপজেলার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে আয়োজিত চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংরক্ষিত আসনের দায়িত্ব প্রাপ্ত সংসদ সদস্য ও
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরা।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।

চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশীদ মজুমদার, সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মুক্ত, অ্যাডভোকেট হুমায়ুন কবির পাটোয়ারী, আক্তার হোসেন, পৌরসভা বিএনপির সহ-সভাপতি গাজী শহিদ, উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম চুট্টু, উপজেলা মহিলা দলের সভাপতি গুলশান আরা পুতুল, পৌর মহিলা দলের সভাপতি মরিয়ম আক্তার শিখা, উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহ্বায়ক মো. হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান এবং পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম খলিল অনিক।

সভায় বক্তারা কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, দলীয় ঐক্য সুসংহত করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সংবাদ প্রকাশঃ ২৩-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন