“শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের প্রতি আহবান অ্যাডভোকেট আতিকুর রহমান

শ্রমিক অধিকারের দাবিতে বিআরইএলের শ্রমিক সমাবেশ

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ==============
গতকাল ২০জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান “শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের প্রতি আহবান ” জানান।
প্রধান অতিথি বলেন
দেশের বিভিন্ন আন্দোলনের মধ্যে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ।
তাঁর দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে শিশু, ছাত্র, যুবক ও শ্রমিকদের ওপর হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালানো হয়েছিল। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে না।
তিনি বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং সব সেক্টরে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করতে হবে।

বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা উল্লেখ করে তিনি বলেন, এই মজুরি দিয়ে একটি পরিবারের জীবনযাপন সম্ভব নয়। এটি অমানবিক। তিনি আরও বলেন, দেশের বৈষম্য দূর করতেই জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। তাই জুলাই আন্দোলনের দাবির আলোকে সংস্কার বাস্তবায়ন করতেই হবে।

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, “এটি ২৪-পরবর্তী বাংলাদেশ। যদি সংস্কার না করেন, তাহলে কে কোথায় পালাবেন, জায়গা ঠিক করে রাখেন।” তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কার ছাড়া জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়। জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে এগিয়ে আসতে হবে।
তিনি রেল খাত নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে সরকারকে আরও আন্তরিক হতে হবে। তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার আত্মত্যাগ দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। কিন্তু জুলাই সনদের বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যাচ্ছে না। তিনি রাষ্ট্র সংস্কার ও গণভোট বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।
ছাত্র-শ্রমিক-জনতার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই সনদ, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল, রেজি নং-বি ১৭০৩)-এর উদ্যোগে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়
রাজধানীর শাহজাহানপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিআরইএলের সভাপতি আক্তারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ রেল সেক্টরের কেন্দীয় নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, শ্রমিকবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং রেল খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সংবাদ প্রকাশঃ ২১-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন