কেমন কুমিল্লা চাই “শীর্ষক নাগরিক আড্ডা

সিটিভি নিউজ24।। “কেমন কুমিল্লা চাই “শীর্ষক নাগরিক আড্ডা কুমিল্লা বাচাঁও মঞ্চ ৩ নং ওয়ার্ডের সভাপতি জনাব আনিসুর রহমানের সভাপতিত্বে আজ সন্ধ্যায় স্হানীয় এক রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুমিল্লা বাচাঁও মঞ্চ কুমিল্লা মহানগরীর সদস্য সচিব মো নাসির উদ্দীন। কুমিল্লা বাচাঁও মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোতালেব সহ মহানগরী,উপজেলা ,স্হানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এতে উপস্থিত অংশীজনদেরকে ছয়টি ভাগে বিভক্ত করে গ্রুপ ভিত্তিক আড্ডার মাধ্যমে নাগরিক সমস্যা ও কেমন কুমিল্লা চাই “শীর্ষক সমস্যাবলী তালিকা করে গ্রুপের দলনেতার মাধ্যমে আড্ডায় উপস্হাপন করা হয়।
এতে কুমিল্লার বিভিন্ন সমস্যা সম্ভবনা নিয়ে আলোচনা হয়।
এতে আরো বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই আজাদ সরকার লিটন, অধ্যাপক গোলাম কিবরিয়া,কুমিল্লা বাচাঁও মঞ্চের যুগ্ম আহবায়ক কাউন্সিলর আব্দুল জলিল,ফরহাদ হোসেন,নূর হোসেন নোমান,ওমর ফারুক চৌধুরী সুমন,এডভোকেট সাজেদা বেগম লাভলী, ,এডভোজেট আবু তাহের,সহিদুর রহমান,মোতাহের হোসেন, লোকমান হোসেন,আরিফুর রহমান আব্দুল্লাহ ,আবু জাহিদ,শিপন মালদার,গোলাম জাকারিয়া ,রফিকুল ইসলাম বালন,মাসুম আহমেদ,জাকির হোসেন ,দীপু, লিটন ,ইকবাল হোসেন ,হাসিনা বেগম,আকিব,শাহআলম ,রবি সহ অন্যান্যরা।