পার্বতীপুরে ইউএনও’র কাছে মাদক কেনাবেচা ও সেবন বন্ধের দাবিতে স্মারকলিপি

সিটিভি নিউজ।। রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি: জানান ===========
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে মাদক কেনাবেচা ও সেবন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা।

রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৫৭ জন কথিত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদান শেষে দুপুর ১২টার দিকে পার্বতীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এলাকাবাসী। এ সময় সরকারপাড়া মহল্লার জাহিদুল ইসলাম, আব্দুল করিম, লিপি ও রাব্বীসহ অন্যরা অভিযোগ করেন, মাদকের সহজলভ্যতার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি বসতবাড়িতে গরু-ছাগল চুরি, ভ্যান চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের উদ্বেগও দিন দিন বাড়ছে বলে তারা জানান।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। প্রতিদিনই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে মাদক কারবারি ও সেবনকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।” তিনি জানান, রবিবার এক মাদক কারবারিকে আদালত দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন এবং দুই মাদকসেবনকারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, “পৌরবাসীর দেওয়া স্মারকলিপি আমরা গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে। এছাড়া উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।” সংবাদ প্রকাশঃ ২০-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন