মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির পরিচিতি সভা

সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ,মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ=========কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির পরিচিতি সভা ১৭ জুলাই শুক্রবার বাদ জুমা মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও মুসুল্লীদের উপস্থিতিতে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে মসজিদের বর্তমান মুতাওয়াল্লী মোহাম্মদ মোজহারুল হক মনছুর মিয়াকে সভাপতি ও মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ মাসুদুল আলম বাচ্চুকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে নবনির্বাচিত কমিটির সাধারন সম্পাদক মাসুদুল আলম বাচ্চু কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেন। পরে স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ মোজহারুল হক মনছুর। এ সময় তিনি নবনির্বাচিত সদস্যদের ধন্যবাদ জানান। মুসুল্লী ও মসজিদের সার্বিক সুবিধা সম্পর্কিত বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণে নবগঠিত কমিটির সদস্যদের সাথে পরামর্শ ও মতবিনিময় করেন তিনি। এছাড়াও সদ্য প্রয়াত নুরুল ইসলাম দুদু মিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি মসজিদের সার্বিক উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম এর সহযোগীতা কামনা করেন।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সামছুল আলম ফিরোজ, ডা. মোঃ লেয়াকত আলী, মাওঃ আব্দুর রব, এস এম মনসুর, আব্দুল খালেক মোল্লা, মোঃ শাহআলম, মোঃ শাহজাহান সাজু, অধ্যক্ষ আব্দুল মতিন, ডা. মো. কাউছার হামিদ, বাহার আলম মজুমদার, মো. আব্বাস আলম, সাফায়েত আমীন, মো. হেলাল মাহমুদ।
পূর্ণাঙ্গ কমিটিতে মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হামিদুর রহমান সোহাগকে সিনিয়র সহ-সভাপতি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনোয়ার হোসেন মিলন, মোঃ সরোয়ার মোর্শেদ নান্নু, মোঃ মাজহারুল ইসলাম সজীব, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল হাই, সাংবাদিক আব্দুল গাফফার সুমন, আব্দুর রহিম, আনোয়ার হোসেন, ডা. জহির রায়হান ও আব্দুল মালেক কে সহ-সভাপতি, ডাক্তার জসিম উদ্দিন, ডা. মহিউদ্দিন কে সহ-সাধারন সম্পাদক, মোঃ আবুল বাশার কে সাংগঠনিক সম্পাদক, ডা. আবু নাসের মজুমদার মাসুদ, জসিম উদ্দিন টিপু কে সহ সাংগঠনিক সম্পাদক, ফারুক ইসলাম মন্টু (মেঝো মিয়া) কে অর্থ সম্পাদক, শাহ আলম মেম্বার, মোস্তাফিজুর রহমান কে সহ অর্থ সম্পাদক, মোঃ সাফায়েত হোসাইন সুমন কে দপ্তর সম্পাদক, আলী আশরাফ কে সহ দপ্তর সম্পাদক, শেখ ফরিদ মোহন কে প্রচার সম্পাদক ও মোঃ মনির হোসেন কে সহ প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
এছাড়াও উক্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সাবের আহমেদ, পেয়ার আহমেদ, ডাক্তার তোফাজ্জল, সাদেক, কামাল হোসেন, সাংবাদিক মো. আহসান উল্লাহ, শাহজাহান, জাফর আহমদ, জামাল, মিজান, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, সেলিম, ছবু মিয়া, মোশারফ। সংবাদ প্রকাশঃ ১৮-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=