কুমিল্লা উত্তর জেলা মহিলাদলের সভানেত্রী সুফিয়া বেগম সড়ক দূর্ঘটনায় আহত

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার,সংবাদদাতা জানান ========= কুমিল্লা উত্তর জেলা মহিলাদলের সভানেত্রী সুফিয়া বেগম সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) বিকেল অনুমান সাড়ে ৪টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগর উপজেলার গুঞ্জর এলাকার কামাল চেয়ারম্যানের ইটভাটার সামনে সিএনজি উল্টে এ দুর্ঘটনায় কবলিত হন।
তাকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে দেবীদ্বার পৌর বিএনপির সদস্য সচিব মো.আনোয়ার হোসেন ভুলু পাঠান জানান, চান্দিনায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হিরা’র উপস্থিতিতে একটি দলীয় কর্মসূচি শেষে তিনি সিএনজি যোগে নিজ বাড়ি দেবীদ্বার উপজেলার প্রজাপতি গ্রামে যাওয়ার পথে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগর উপজেলার গুঞ্জর কামাল চেয়ারম্যানের ইটভাটার সামনে সিএনজি উল্টে এ দুর্ঘটনায় আহত হন। তিনি মাথায় আঘাত পান এবং অচেতন অবস্থায় আছেন। সিটি স্ক্যান করার পর তার শাররেরীক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য সুফিয়া বেগম সদ্য ঘোষিত কুমিল্লা উত্তর জেলা কমিটির যুগ্ম আহবায়ক ছাড়াও কুমিল্লা উত্তর জেলা মহিলাদলের সভানেত্রী ও কেন্দ্রীয় মহিলা দলের সদস্য এবং সাবেক দেবীদ্বার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও রাজ পথের একজন লড়াকু নেত্রী।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগমের ছবি ও সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ১৮-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=