কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সিটিভি নিউজ।। দেড় বছর পর কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে । আজ ১৫ জুলাই বুধবার বিকেলে কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কমিটিতে উদবাতুল বারী আবুকে সভাপতি এবং ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক করা হয় ।
গত বছরের ২৫ শে ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে তিন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয় । ওই কমিটিতে সভাপতি উদবাতুল বারী আবু ,সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজিউর রহমান রাজীবকে নির্বাচিত করা হয় । জানা যায় সম্মেলনের দেড় বছর পর ১৫১ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর কমিটি পূর্ণাঙ্গ করা হয় । কমিটি ঘোষণার করার পরেই কুমিল্লা নবগঠিত কমিটির সদস্যরা অভিনন্দন জানিয়ে বিভিন্ন বার্তা প্রদান করেন ।
কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে ১৬ জন সহ সভাপতি ১০ জন যুগ্ম সম্পাদক ৬ জন সাংগঠনিক সম্পাদক সহ ১৫১ জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয় ।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল কবির বলেন, তারুণ্য নির্ভর একটি কমিটি গঠন করা হয়েছে । এই কমিটি কুমিল্লা মহানগর বিএনপিকে শক্তিশালী করবে । কমিটি গঠন করায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে ।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, গত ১৭ বছর যারা মাঠে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে দিয়েই কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে । এজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই । এই কমিটি কুমিল্লা মহানগরের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে । সংবাদ প্রকাশঃ ১৫-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=