কক্সবাজারে বন্যার্তদের পাশে র‌্যাব-১৫, ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ============ টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। জেলার চকরিয়া, পেকুয়া ও রামু উপজেলার বন্যাদুর্গত মোট ২৫০টি পরিবারের মাঝে সৌজন্য উপহার সামগ্রী বিতরণ করেছে বাহিনীটি।

র‌্যাব-১৫ জানায়, গত ৩ জুলাই থেকে কক্সবাজার জেলায় অবিরাম ও মুষলধারে বৃষ্টিপাতের ফলে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তীব্র জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে বহু ঘরবাড়ি পানিতে তলিয়ে যায় এবং বিপুলসংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েন। দুর্গত এলাকাগুলোতে খাদ্য সংকটসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে র‌্যাব-১৫।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে র‌্যাব-১৫-এর সিপিএসসি-এর একটি আভিযানিক ও ত্রাণ বিতরণকারী দল চকরিয়া ও পেকুয়ার দুর্গত এলাকায় ২০০টির বেশি পরিবারের মাঝে এবং সদর ব্যাটালিয়নের আরেকটি দল রামু উপজেলার ৫০টি পরিবারের মাঝে সৌজন্য উপহার সামগ্রী বিতরণ করে।

ত্রাণ বিতরণকালে সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানায় র‌্যাব। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা এ মানবিক উদ্যোগের প্রশংসা করে র‌্যাব-১৫-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

র‌্যাব-১৫ আরও জানায়, অপরাধ দমনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে জনগণের পাশে দাঁড়ানো বাহিনীর অন্যতম দায়িত্ব। বন্যা পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি অব্যাহত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে। সংবাদ প্রকাশঃ ১৫-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন