সিসিএন বিশ্ববিদ্যালয়ের সাথে সান মেডিকেল ও মডার্ন হসপিটালের সমঝোতা চুক্তি স্বাক্ষর

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক:==================
বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রথম বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর সাথে কুমিল্লার শীর্ষস্থানীয় দুই চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘মডার্ন হসপিটাল’ ও ‘সান মেডিকেল সার্ভিসেস’-এর দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ১৪ জুলাই মঙ্গলবার দুপুরে সিসিএন শিক্ষা পরিবারের কর্পোরেট অফিসের কনফারেন্স কক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন, অবৈতনিক) ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: এমদাদুল হক সোহাগ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো: জামাল নাছের, মডার্ন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুজিবুর রহমান, সান মেডিকেল সার্ভিসেস-এর প্রতিষ্ঠাতা ও কুমিল্লার প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো: আবদুল লতিফ এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: তারিকুল ইসলাম চৌধুরী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী, মডার্ন হসপিটালের ব্যবস্থাপক শাহাদাৎ ইবনে সালেহ, সহকারী ব্যবস্থাপক মারুফ আল হুসাইন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুমিল্লার প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. মো: আবদুল লতিফ বলেন, “প্রযুক্তিনির্ভর শিক্ষার আলোর মশাল জ্বালিয়েছে সিসিএন পরিবার। কুমিল্লার মধ্যে এমন একটি যুগোপযোগী প্রতিষ্ঠান রয়েছে তা আগে শুনলেও কখনো আসা হয়নি। এখানকার কর্মযজ্ঞ সত্যিই বিশাল। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সাধারণ পড়াশোনা দিয়ে টিকে থাকা সম্ভব না।” জনকল্যাণমুখী এমন একটি অনন্য প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তিনি সিসিএন-এর প্রতিষ্ঠাতাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
দ্বিপাক্ষিক এই চুক্তির আওতায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটসহ সিসিএন শিক্ষা পরিবারের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা এখন থেকে নগরীর শাকতলায় অবস্থিত মডার্ন হসপিটাল এবং রেইসকোর্স এলাকায় অবস্থিত সান মেডিকেল সার্ভিসেস থেকে বিশেষ ছাড়ে ও অগ্রাধিকার ভিত্তিতে উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই চুক্তির ফলে সিসিএন পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় এক নতুন দিগন্তের উন্মোচন হবে।
ক্যাপশন: সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে কুমিল্লার মডার্ন হসপিটাল ও সান মেডিকেল সার্ভিসেস-এর দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত সিসিএন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মো: তারিকুল ইসলাম চৌধুরী এবং অধ্যাপক ডা. মো: আবদুল লতিফ (সান মেডিকেল), অধ্যাপক মুজিবুর রহমান (মডার্ন হসপিটাল)। সংবাদ প্রকাশঃ ১৪-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=