নিহত যুবদল ও ছাত্রদল নেতার পরিবারকে ২০ লাখ টাকা অনুদান ও ২ জনকে চাকরি দিলো নাসিক

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ =============
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকচাপায় নিহত যুবদল নেতা মাসুম বিল্লাহ ও ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানীর পরিবারের পাশে দাঁড়িয়েছে নাসিক। সোমবার (১৩ জুলাই) দুপুরে নাসিক কার্যালয়ে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিহত দুই পরিবারের সদস্যদের হাতে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন। একই সঙ্গে দুই পরিবারের দুই সদস্যকে সিটি করপোরেশনে চাকরি দেওয়া হয়।
এ সময় নিহত যুবদল নেতা মাসুম বিল্লাহর বাবা বাদশা মিয়াকে নাসিকের আইন শাখায় অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হয়। এছাড়া নিহত ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানীর স্ত্রী সোহানাকে নাসিকের স্বাস্থ্য বিভাগে নিয়োগপত্র প্রদান করা হয়।
চেক প্রদান শেষে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা হলো অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালন করা। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের জন্য শুধু আর্থিক সহায়তাই নয়, তাদের ভবিষ্যৎ জীবিকা নিশ্চিত করতে চাকরির ব্যবস্থাও করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
উল্লেখ্য, গত ৯ জুন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ (২৭) এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) নিহত হন। সংবাদ প্রকাশঃ ১৩-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন