কালীগঞ্জে মোটরসাইকেল ছিনতাই মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিটিভি নিউজ।। প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে একটি মোটরসাইকেল ছিনতাই মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নিমতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. ইব্রাহিম মণ্ডল (২৫) কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের বাসিন্দা। তিনি দাউদ মণ্ডলের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ জুলাই বেলা প্রায় ১১টা ২০ মিনিটে কালীগঞ্জ পৌরসভার মেইন বাসস্ট্যান্ডসংলগ্ন আপ্যায়ন হোটেলের সামনে মহাসড়কে শোয়াইব হাসান (২৪) নামের এক ব্যক্তির সদ্য কেনা প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি R1-M মোটরসাইকেল কয়েকজন ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন করে ছিনিয়ে নেন। পরে ভুক্তভোগীকে মুঠোফোনে গালিগালাজ এবং আইনগত ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর কালীগঞ্জ থানায় মামলা দায়ের হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি ইব্রাহিম মণ্ডলকে গ্রেপ্তার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, “মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ প্রকাশঃ ১৩-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন