ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নকে সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক গড়ার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিকের

সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।=================‎একটি সুন্দর, সমৃদ্ধ, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে আসন্ন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু বকর সিদ্দিক। তরুণ, শিক্ষিত ও প্রতিশ্রুতিশীল নের্তৃত্বের প্রতীক হিসেবে ইতিমধ্যে তিনি এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বকর সিদ্দিক ধান্যদৌল গ্রামের বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল বাতেন এর জ্যেষ্ঠ পুত্র। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক মেধাবী শিক্ষার্থী। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

‎​নির্বাচনী প্রস্তুতি ও নিজের লক্ষ্য নিয়ে আবু বকর সিদ্দিক জানান, সততা, যোগ্যতা ও জনসেবার অঙ্গীকারকে ধারণ করে তিনি ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে চান। অবহেলিত অবকাঠামোর উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি এবং সর্বস্তরের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

‎​এলাকাবাসীর একাংশ জানান, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে একজন উচ্চশিক্ষিত, সৎ এবং তরুণ নেতার আগমন খুবই ইতিবাচক। আবু বকর সিদ্দিকের পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। ​একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন বিনির্মাণে আবু বকর সিদ্দিক সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, আশীবার্দ ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। সংবাদ প্রকাশঃ ১২-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন