মিয়ানমার থেকে ফেরার পথে ১২.৪৮ লাখ টাকাসহ দুই চোরাকারবারি আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================ মিয়ানমারে বাংলাদেশি পণ্য পাচার করে ফেরার পথে ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা ও একটি মোবাইল ফোনসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

আটকরা হলেন উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল গ্রামের আজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আফসার উদ্দিন (২৮) এবং আমির হোসেনের ছেলে লোকমান হাকিম (২৯)।

বিজিবি জানায়, দুপুর ১২টার দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পূর্ব ফারির বিলের গুইল্লাখালী এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির টহল দল দুইজনকে চ্যালেঞ্জ করে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন, তারা বাংলাদেশ থেকে সার ও ভোজ্যতেল মিয়ানমারে পাচার করে ওই অর্থ নিয়ে দেশে ফিরছিলেন। তবে বিস্তারিত তল্লাশিতে তাদের কাছ থেকে অন্য কোনো অবৈধ পণ্য উদ্ধার হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। চোরাকারবার ও মাদক সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। সংবাদ প্রকাশঃ ১২-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন