কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম নিয়ে জাইকার প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা

সিটিভি নিউজ।। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সিনিয়র প্রতিনিধি দলের সঙ্গে কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম, চলমান অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জাইকার প্রতিনিধি দল কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
সভায় নগরীর অবকাঠামো উন্নয়ন, সেবা ব্যবস্থার আধুনিকায়ন এবং টেকসই নগর উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতামত বিনিময় করেন।
প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু জাইকার প্রতিনিধিদলকে কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে আগ্রহ ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১২-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন