নওগাঁয় আত্মগোপনে থাকা সমতা এনজিও এর নির্বাহী পরিচালক শাহিন গ্রেফতার

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : নওগাঁ সংবাদদাতা জানান =============
শনিবার(১১জুলাই)নওগাঁর মান্দা ও এর আশেপাশের এলাকায় গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে থাকা ‘সমতা’ এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিনকে উত্তেজিত গ্রাহকরা ঘেরাও করার পর পুলিশের হাতে তুলে দেন। অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের সঞ্চয়, ডিপিএস এবং এফডিআরের মাধ্যমে সংগৃহীত বিপুল পরিমাণ আমানতের টাকা নিয়ে তিনি লাপাত্তা হয়েছিলেন।
প্রতারক শাহিন সাজা সহ ০৮ ওয়ারেন্ট এর পলাতক আসামি। যার মধ্যে জিআর ০২ টি, সিআর ০৪ টি এবং সিআর সাজা ২টি সর্বমোট ০৮টি ওয়ারেরন্ট রয়েছে । সমতা এনজিও এর নির্বাহী পরিচালক প্রতারক সাইদুর রহমান শাহিন কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১১-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=